১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে মাইক্রোবাসের ধাক্কা, ভাই-বোনসহ নিহত ৩

Editor
প্রকাশিত মার্চ ১৮, ২০২৬
বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে মাইক্রোবাসের ধাক্কা, ভাই-বোনসহ নিহত ৩

Manual5 Ad Code

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে মাইক্রোবাসের ধাক্কা, ভাই-বোনসহ নিহত ৩

শেখ স্বপ্না শিমুঃ বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৯ জন।বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের সোনকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

নিহতরা হলেন- রংপুরের কাউনিয়ার তালুক শাহাবাজ এলাকার শ‌হিদুল ইসলামের মেয়ে গৃহপরিচারিকা তা‌য়েবা, তৈয়ব আলীর ছেলে বেসরকারি চাকরিজীবী ম‌মিনুল ইসলাম ও মেয়ে গৃহিণী শিউলি বেগম।

Manual8 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রংপুর কাউনিয়ার দিকে যাচ্ছিল একটি হাইস মাইক্রোবাস (ঢাকা মেট্রো- চ ১৯-৩০৪১)। সকাল সাড়ে সাতটার দিকে সোনকা এলাকায় পৌঁছালে দ্রুতগতির গাড়িটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি রাস্তার মাঝখানের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়।

Manual3 Ad Code

দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক ব্যক্তি মারা যান। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় আহত ৯ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- মোছা. ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (১), আরহাম (৭) ও হামিম (৩০)। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রইছ উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Manual7 Ad Code

ঘটনার পর পুলিশ দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।