২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

অবৈধ অবস্থান: ইন্দোনেশিয়ায় ৭ বাংলাদেশিকে আটক।

Editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৬
অবৈধ অবস্থান: ইন্দোনেশিয়ায় ৭ বাংলাদেশিকে আটক।

Manual2 Ad Code

অবৈধ অবস্থান: ইন্দোনেশিয়ায় ৭ বাংলাদেশিকে আটক।

শেখ স্বপ্না শিমুঃ কোনো ধরনের পাসপোর্ট বা বৈধ নথিপত্র ছাড়াই অবৈধভাবে ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে প্রবেশের দায়ে বাংলাদেশের সাত নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। বর্তমানে তাদের দেনপাসার ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।রোববার (২২ ফেব্রুয়ারি) দেনপাসার ইমিগ্রেশন অফিসের প্রধান আর. হার্যো শক্তি এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

ইমিগ্রেশন বিভাগ জানায়, গত এক সপ্তাহে পৃথক দুটি অভিযানে ওই সাতজনকে আটক করা হয়। গত ১৪ ফেব্রুয়ারি তাবানান রিজেন্সির কেদিরি এলাকার একটি মসজিদ থেকে স্থানীয় পুলিশ দুই বাংলাদেশিকে আটক করে। তারা সেখানে চার দিন ধরে অবস্থান করছিলেন, কিন্তু কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি।

Manual3 Ad Code

এরপর ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় অভিযানে দেনপাসার শহর থেকে একইভাবে আরও পাঁচজন বাংলাদেশিকে আটক করা হয়।আটকদের নিবিড় জিজ্ঞাসাবাদের পর ইমিগ্রেশন কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন যে, এই সাতজনের কারও কাছেই কোনো পাসপোর্ট, ভিসা বা ইন্দোনেশিয়ায় প্রবেশের আনুষ্ঠানিক রেকর্ড নেই। তারা কোনো বৈধ ইমিগ্রেশন চেকপয়েন্ট ব্যবহার না করে অবৈধ পথে দেশটিতে প্রবেশ করেছেন। গত ২০ ফেব্রুয়ারি বিকেলে তাদের জিম্বারানের ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়।

Manual1 Ad Code

আর. হার্যো শক্তি আরও বলেন, ‘এটি রাষ্ট্রের সার্বভৌমত্বের বিষয়। প্রত্যেক বিদেশি নাগরিককে অবশ্যই বৈধ নথি নিয়ে নির্ধারিত পথ দিয়ে দেশে প্রবেশ করতে হবে। নিয়ম না মানলে কোনো ছাড় দেওয়া হবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্দোনেশিয়ার ২০১১ সালের অভিবাসন আইনের ১১৩ নম্বর ধারা অনুযায়ী আটকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এই ঘটনা বালির নিরাপত্তা ও বিদেশি পর্যটকদের ওপর নজরদারি নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। ভবিষ্যতে এ ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে নজরদারি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ইমিগ্রেশন বিভাগ।