২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাইবান্ধা-৩ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাজমুল হাসান সোহাগ।

admin
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৫
গাইবান্ধা-৩ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাজমুল হাসান সোহাগ।

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual5 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনে জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ।

Manual3 Ad Code

দলীয় সূত্রে জানা যায়, অত্যন্ত গুরুত্ব ও বিবেচনার ভিত্তিতে তাকে মনোনয়নপত্র প্রদান করেছে কেন্দ্রীয় কমিটি।

মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় নাজমুল হাসান সোহাগ বলেন, “গাইবান্ধা-৩ আসনের জনগণের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে বাস্তবসম্মত পরিবর্তন আনার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালন করতে চাই।”

Manual8 Ad Code

দলের কেন্দ্রীয় নেতারা জানান, তরুণ নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও এলাকায় সক্রিয় ভূমিকার কারণে সোহাগকে এবারের নির্বাচনে অন্যতম সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছে।

তার মনোনয়নকে কেন্দ্র করে সাদুল্লাপুর ও পলাশবাড়ী এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন নেতৃত্ব ও পরিবর্তনের আশা নিয়ে অনেকেই ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

Manual5 Ad Code

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে গাইবান্ধা-৩ আসনটি চ্যালেঞ্জিং ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে নাজমুল হাসান সোহাগের অংশগ্রহণ নির্বাচনী মাঠকে আরও জমজমাট করবে বলে তারা মনে করছেন।

আগামী দিনে পূর্ণাঙ্গ নির্বাচনী প্রচারণা শুরু হলে দলটির প্রার্থী কী ধরনের কর্মসূচি ও প্রতিশ্রুতি নিয়ে মাঠে নামেন, তা নতুন আলোচনার জন্ম দেবে—এমনটাই মনে করছেন স্থানীয়রা।