১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৭ হিজরি

নোয়াখালী ইয়াবাসহ পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে ডিবি।

admin
প্রকাশিত জুন ২৬, ২০২৫
নোয়াখালী ইয়াবাসহ পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে ডিবি।

Manual4 Ad Code

মোঃ ইকবাল মোরশেদ :

Manual5 Ad Code

::- স্টাফ রিপোর্টার।

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে (৪) হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যম কর্মিদের তথ্য দিতে অনীহা দেখানো হয়। গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের নাম মোঃ মোস্তফা খালেদ (৩০)। তিনি বেগমগঞ্জের চৌমুহনী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন এবং চট্রগ্রামের জেলার মৃত আব্দুল গফুরের ছেলে। রোজ মঙ্গলবার (২৪ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের হকার্স মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদেরর ভিত্তিতে উপজেলার চৌমুহনী বাজারের হকার্স মার্কেটে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। একপর্যায়ে অভিযানে ৪হাজার পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল মোস্তফাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা নেওয়া হয়। বুধবার দুপুরের দিকে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। যোগাযোগ করা হলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লিটন দেওয়ান বলেন, এ বিষয়ে তিনি পরে কথা বলবেন। পরে একাধিকবার ফোন দিলেও তিনি আর ফোন রিসিভ করেননি। তবে এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল ফারুক এ প্রতিবেদককে বলেন, এ বিষয়ে বেগমগঞ্জ থানার ওসির সাথে কথা বলেন। তবে তিনি জেলায় কর্মরত আরেক গণমাধ্যম কর্মিকে জানিয়েছেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। একই সাথে কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে জানা গেছে ।

Manual2 Ad Code