২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

চাটখিলে বিপুল পরিমাণ বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৩
চাটখিলে বিপুল পরিমাণ বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Manual3 Ad Code

চাটখিলে বিপুল পরিমাণ বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Manual7 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: বিপুল পরিমাণ বিদেশি মদ সহ চাটখিল থানার পুলিশ নোয়াখলা এলাকা থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ আতাউর রহমান ওরফে রুবেল (৪৮)পিতা- মোঃ ইকবাল হোসেন মানিক, সাং- সাত্রাপাড়া (মোকারাম বাড়ী), নোয়াখলা, সাদেক হোসেন ওরফে শিখাব (২১) পিতা- মোঃ শাহআলম, সাং- কনকুইম (কাদের মিয়াজী বাড়ী), থানা- নাঙ্গলকোট, জেলা- কুমিল্লা। এই মাদক ব্যবসায়ীদের ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম, পিপিএম ও সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ সার্বিক দিক নির্দেশনায়, চাটখিল থানার অফিসার ইনচার্জ, মুহাম্মদ গিয়াস উদ্দিনের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে, ৬৫ বোতল বিদেশি মত উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি নিশ্চিত করেন।

Manual6 Ad Code