২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

বাড়াবাড়ি করলে খালেদাকে ফের জেলে পাঠানো হবে : প্রধানমন্ত্রী

admin
প্রকাশিত নভেম্বর ৩, ২০২২
বাড়াবাড়ি করলে খালেদাকে ফের জেলে পাঠানো হবে : প্রধানমন্ত্রী

Manual3 Ad Code

বাড়াবাড়ি করলে খালেদাকে ফের জেলে পাঠানো হবে : প্রধানমন্ত্রী

Manual6 Ad Code

নাসরিন আক্তার রুপা ঢাকাঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠিয়ে দেওয়া হবে। আমরা তার সাজা স্থগিত করে তাকে বাড়িতে থাকার সুযোগ দিয়েছি। মানবিক কারণেই দিয়েছি। তবে বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে, বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেব।’

আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘তার বোন, ভাই, বোনের জামাই আমার কাছে এসেছে। আবেদন করেছে। আমরা তার সাজা স্থগিত করে বাড়ি থাকার সুযোগ দিয়েছি। মানবিক কারণেই দিয়েছি।’

Manual7 Ad Code

বিএনপি আমলের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা তো প্রতিশোধ নিতে যাইনি। আমরা আইনগতভাবে অপরাধীদের বিচার করেছি। আজকে তাদের কী অবস্থা? আজকে দেখি গণতন্ত্র উদ্ধার করতে হবে। যে দলের জন্ম সেনা শাসকের পকেট থেকে, অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের দ্বারা জন্ম, তারা আবার গণতন্ত্র উদ্ধারটা কী করবে? সেটাই আমার প্রশ্ন।’

তিনি আরো বলেন, ‘অবৈধ সরকার, ক্ষমতা দখলকারীর দ্বারা গঠিত অবৈধ দলগুলো আজকে খুবই লাফালাফি করে। খুব ভালো কথা। আমরা বলেছি শান্তিপূর্ণ মিছিল-মিটিং করো, আমরা কিছুই করব না। কিন্তু ওই যে লাঠিসোঁটা নিয়ে এসে ভাবসাব দেখানো, আর যদি একটা মানুষের গায়ে হাত দেয়, আমরা ছাড়ব না।’

Manual2 Ad Code

বিএনপির গণতন্ত্রের কথা শুনে কিছু লোক তাদের সঙ্গে তাল মেলাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এদের জ্ঞান-বুদ্ধি কোথায় থাকে? তারা কি বাস্তবটা বুঝতে পারে না? আর নেতৃত্ব কোথায়? বিএনপি লাফালাফি করছে, তাদের নেতা কই?’ যে অবৈধভাবে ক্ষমতা দখল করে সে কিভাবে গণতন্ত্রের প্রবর্তক হয়? প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী।

Manual8 Ad Code