৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শব্দ দূষণের বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের অভিযান, জরিমানা

admin
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২২
শব্দ দূষণের বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের অভিযান, জরিমানা

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

জেসমিন জুঁই চট্টগ্রাম: হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দ দূষণের অপরাধে বিভিন্ন যানবাহনকে জরিমানা করেছে পরিবেশ অধিদফতর-চট্টগ্রাম।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) কর্ণফুলী উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়।

Manual5 Ad Code

এসময় ৮ মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৬১টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম অভিযোগ পত্রিকাকে বলেন, হাইড্রোলিক হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও পরিবহনগুলো এ হর্ন ব্যবহার করছে।
এতে শব্দ দূষণ সৃষ্টি হচ্ছে। তাই শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে আসছে পরিবেশ অধিদফতর। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে ৮টি মামলা দেওয়া হয় এবং জরিমানা আদায় করা হয়।

Manual6 Ad Code

এসময় উপস্থিত ছিলেন উপ পরিচালক মো. কামরুল হাসান, সহকারি পরিচালক জাহানারা ইয়াসমিন, সিনিয়র কেমিস্ট হোযায়ফাহ সরকার, জুনিয়র কেমিস্ট মো. শফিকুল ইসলাম প্রমুখ।

বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করছেনঃ স্টাফ রিপোর্টার, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু। গাইবান্ধার পলাশবাড়ীতে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার রা‌তে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর শুভ উ‌দ্বোধন করেন রংপুর বিভাগীয় ক‌মিশনার মোঃ জা‌কির হো‌সেন। এ সময় উপ‌স্থিত ছি‌লেন, গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহীদ রসুল, পলাশবাড়ী উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান এ‌কেএম ম্কে‌ছেদ চৌ ধুরী বিদ‌্যুৎ, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কামরুল হাসান,পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, সহকারী কমিশনার ভুমি মাহমাদুল হাসান, থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান ছাড়া বিভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিস পরিদর্শন ও বৃক্ষরোপন করেন।