২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

গোপালগঞ্জে বাস চাপায় এক কলেজ ছাত্র নিহত এবং আহত ৫

admin
প্রকাশিত অক্টোবর ১২, ২০২২
গোপালগঞ্জে বাস চাপায় এক কলেজ ছাত্র নিহত এবং আহত ৫

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাস চাপায় অংকন বিশ্বাস (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

Manual4 Ad Code

বুধবার (১২ অক্টোবর) সকালে গোপালগঞ্জ-পয়সারহাট মহাসড়কের তারাশী বাস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অংকন বিশ্বাস তারাশী গ্রামের পল্লব বিশ্বাসের ছেলে। তিনি খুলনা কৃষি বিদ্যালয়ের ছাত্র।

Manual4 Ad Code

কোটালীপাড়া থানার এসআই মনোজ কুমার জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের তারাশী বাস্ট্যান্ডের পাশে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ফুটপাতে থাকা অংকন বিশ্বাসসহ কয়েকজনকে চাপা দেন। এ সময় ঘটনাস্থলেই অংকন বিশ্বাস মারা যান। এছাড়াও আলাউদ্দিন কাজী (৫৫), শান্তা সাহা (১২), শাওন সাহা (১৭)সহ আরও ৫ জন আহত হন।

আহতদের কোটালীপাড়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে বাসচালক পলাতক রয়েছেন। লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code