২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

দিনাজপুরের বিরামপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

admin
প্রকাশিত মে ৩১, ২০২১
দিনাজপুরের বিরামপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Manual5 Ad Code

দিনাজপুরের বিরামপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

মোঃ জসিম উদ্দিন; স্টাফ রিপোর্টার :

দিনাজপুরের বিরামপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা “অনূর্ধ্ব-১৭”বালক বালিকা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

(৩১মে) সোমবার বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিরামপুর শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্টিত হয়।

উক্ত খেলায় বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়ন বনাম মকুন্দপুর ইউনিয়নের মধ্যকার ফাইনাল অনূর্ধ্ব-১৭ ফুটবল খেলার অনুষ্ঠিত হয়। এসময় নির্বারিত সময়ের মধ্যে কোন
প্রতিযোগি দল গোল করতে না পারায় নির্ধারিত সময় শেষে ট্রাইব্রেকার দিলে উক্ত ট্রাইব্রেকারে কাটলাকে ৪-৩ গোলে হারিয়ে টুর্নামেন্ট-২০২১ এর চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন মকুন্দপুর ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।

Manual2 Ad Code

অনূর্ধ্ব-১৭ খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন ।

অনূর্ধ্ব-১৭ খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কুমার রায়, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, কাটলা ইউপি চেয়ারম্যান নাজির উদ্দিন, মকুন্দপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আকরাম হোসেন, বর্তমান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান,কালেরকন্ঠ বিরামপুর প্রতিনিধি মাহাবুর রহমান,উপজেলা ছাত্রলীগের সা.সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

Manual7 Ad Code

এসময় খেলাটি পরিচালনা করেন-রেফারী ভোলানাথ সরকার ও সহযোগী রেফারী হেলাল ও মুক্তি খান এবং খেলাটির ধারাভাষ্যকারে ছিলেন আসাদুজ্জামান আসাদ।

Manual1 Ad Code