২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত!

admin
প্রকাশিত মে ৩১, ২০২১
দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত!

Manual6 Ad Code

দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত!

মোঃ জসিম উদ্দিন; স্টাফ রিপোর্টার :

Manual7 Ad Code

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রবিবার (৩০ মে) রাতে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার শালবাগান চেকপোষ্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Manual5 Ad Code

নিহত জিয়াউর রহমান জেলার কাহারোল উপজেলার জগন্নাথপুর ঢেপিকুড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে। তাঁর স্ত্রী ইছমত আরা বীরগঞ্জ সরকারী কলেজের ইসলামি ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের প্রভাষক ছিলেন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান জানান, দিনাজপুর থেকে বীরগঞ্জ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে জিয়াউর রহমানের মৃত্যু হয়।

Manual2 Ad Code

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Manual8 Ad Code