১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি

কোঁটচাদপুর দুই মালবাহি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

admin
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২০
কোঁটচাদপুর দুই মালবাহি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

Manual8 Ad Code

 

খোন্দকার আব্দুল্লাহ বাশার,কোটচাঁদপুর প্রতিনিধিঃ

Manual8 Ad Code

কোটচাঁদপুর ২টি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় ৫টি তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

Manual8 Ad Code

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ২টার দিকে কোটচাঁদপুরে সাফদারপুর রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। উক্ত ঘটনার পেক্ষিতে লক্ষাধিক টাকার তেল নষ্ট হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

 

Manual3 Ad Code

বাংলাদেশ রেলওয়ে পর্যবেক্ষন টিম খুব ভোরে সেখানে উপস্থিত হন এবং দ্রুততার সঙ্গে লাইন মেরামত এবং ক্ষতিগ্রস্ত ট্যাংক সরিয়ে নিয়ে সারাদেশের সাথে খুলনার ট্রেন যোগাযোগ চালু করার জন্য চেষ্টা করে যাচ্ছেন।

 

তবে এ দুর্ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সাফদারপুর স্টেশন মাস্টার এর পক্ষ থেকে এখনও কোন বিস্তারিত কিছু বলা হয়নি দুর্ঘটনার কারন কি।

দুর্ঘটনার খবর পেয়ে কোটচাঁদপুর দমকল বাহিনীর সদস্যরা রাতেই সেখানে অবস্থান নেয়। প্রাথমিক উদ্ধার কাজে অংশ নেন তারা।

Manual7 Ad Code

 

এছাড়া পুলিশ বাহিনী ও আনসার সদস্যরা তৎপর রয়েছে। জনসাধারণের প্রবেশ ও অগ্নি সংযোগ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

 

কোটচাঁদপুর দমকল বাহিনীর প্রধান আব্দুর রাজ্জাক তাদের কাজ দ্রুততার সঙ্গে করার আশা দিয়েছেন।