২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

ফুলবাড়ীতে একই স্থানে আওয়ামীলীগের সভা আহবানকে কেন্দ্র করে উত্তেজনা

প্রকাশিত অক্টোবর ৭, ২০২০
ফুলবাড়ীতে একই স্থানে আওয়ামীলীগের সভা আহবানকে কেন্দ্র করে উত্তেজনা

Manual5 Ad Code

হাবিবুর রহমান হাবিব কুড়িগ্রাম প্রতিনিধি

 

Manual8 Ad Code

ফুলবাড়ীতে একই স্থানে একই দিনে আওয়ামীলীগের দুই গ্রুপের সভা আহবান করায় পুলিশি পাহারায় এক পক্ষের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ গ্রহন করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

 

দলীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের একাংশ কাশিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার বর্ধিত সভার ডাক দেয়। পক্ষান্তরে উপজেলা আওয়ামীলীগের অপর অংশ ও যুবলীগ একই স্থানে ওই একই সময়ে সভা আহবানের ডাক দিলে দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনমনে উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে একপক্ষকে বুঝিয়ে সভা আহবানে নিবৃত্ত করে। এর পরেও কোন ধরণের উত্তেজনামূলক ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

এর ফলে বুধবার বিকাল সাড়ে ৩ টায় ১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২জন সিনিয়র এ এস পি ও ৪জন অফিসার ইনর্চাজসহ ৫০ জন সশস্ত্র পুলিশ সদস্যের উপস্থিতিতে কাশীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শাহজাহান মিয়া বাদশা,সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, যুগ্ম সম্পাদক কাশিপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল্লাহেল বাকী,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরকার মনোয়ার পাশা,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম কুমার মোহন্ত ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলন প্রমুখ।

Manual6 Ad Code