১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

স্মৃতি কাঁদায় নিতি

admin
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০১৯
স্মৃতি কাঁদায় নিতি

Manual5 Ad Code

স্মৃতি কাঁদায় নিতি

জাহিদুল ইসলাম

Manual2 Ad Code

কখনো কী পড়ে মনে, কৈশোরের সেই স্মৃতি?
হাতে ধরে-হাত পোহালে রাত, চলেছি নিতি।
কাক-ডাকা ভোরে, আকা-বাঁকা ঐ পথ ধরে,
চলেছি দুজন নীহারে হেঁটে,–মনে কী পড়ে?

অংক কষতে নিত্য উষায়, দত্ত স্যারের বাসায়,
গণিতে হবো আরো সমৃদ্ধ,–এই-না আশায়।
স্যার পড়াতেন মনযোগে–চোখে চশমা এঁটে,
সূত্র বুঝাতেন সাবলীল ভাবে, পৃষ্ঠা ঘেঁটে।

চশমার ফাঁকে চোখ রেখে প্রশ্ন, দেরি কেন-রে?
ঘাড় বাকিয়ে মাথা চুলকিয়ে বলি স্যার বাড়ি দূরে।
যেতে আসতে ছিল পথ, প্রায় দুই ক্রোশ,
সমান-তালে চলা ছিল, রুটিন-মাফিক প্রত্যুষ।

Manual3 Ad Code

যেতে হবে তোমায় নিয়ে সাথে, এই বায়না,
উষাকালেও ওষ্ঠে মনযোগ তব, নিয়ে আয়না!
সারা-পথ চলেছি দুজন একত্রে আদুড় পায়ে,
নগ্ন-পা লেগেছে কতো কুয়াশাস্নাত ঘাসের গায়ে।

বেহায়া-সম চুমেছে হিমানী, যুগল-পা প্রভাতে,
ঝাড়বাতি ঝলকে জ্বলে,ভাস্কর কিরণ আভাতে।
তব ছুঁবে বলে ঘাসের ডগে থাকিত সে উৎপেতে,
রূপের মোহ লিপ্সায়, ব্যগ্র চপলতায় রয় মেতে।

Manual8 Ad Code

কখন যাবে তুমি মেঠোপথ ধরে, এই-না আশে,
পরশ পেতে হিম শবনম, ঘাসের পরে ভাসে !
মাঝে-মাঝে বলেছি তব, টিপ্পনি কেটে হেসে,
দেখেছ শিশিরবিন্দু তোমায় কতো ভালোবাসে।

Manual5 Ad Code

তুমি দিলখোলা হাসিতে-হেসে,পড়তে লুটিয়ে
এভাবে’ই গেছে সময় নীরবে নিভৃতে চুটিয়ে।
তুমি বলতে মাহিন দেখো,একদা তুমি কবি হবে,
সেদিন কী আর কবি সাহেব, তুমি আমার রবে?

হ্যাঁ শায়লা, আমি আজ কবি, পথে-পথে ঘুরি,
তুমি গেলে চলে হৃদয় দলে, দিয়ে হাতে তুড়ি!
তব তরে, স্মৃতির গহ্বরে, বিভোর পড়ে রই,
তুমি আজ অন্যের ঘরণী,এ-ব্যথা কেমনে সই।

সাদুল্ল্যাপুর, গাইবান্ধা
মোবাইল নং- ০১৭৬১.২৬১৮১২