২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি

পিরোজপুরে ঈদ পরবর্তী প্রীতি ফুটবল ম্যাচ: খেলার সময় হাতাহাতি, উত্তাপ ছড়ালো মাঠের বাইরেও।

Editor
প্রকাশিত মার্চ ২৩, ২০২৬
পিরোজপুরে ঈদ পরবর্তী প্রীতি ফুটবল ম্যাচ: খেলার সময় হাতাহাতি, উত্তাপ ছড়ালো মাঠের বাইরেও।

Manual7 Ad Code

পিরোজপুরে ঈদ পরবর্তী প্রীতি ফুটবল ম্যাচ: খেলার সময় হাতাহাতি, উত্তাপ ছড়ালো মাঠের বাইরেও।

শেখ স্বপ্না শিমুঃ পিরোজপুরে ঈদ পরবর্তী প্রীতি ফুটবল খেলা নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
পিরোজপুরে ঈদ পরবর্তী প্রীতি ফুটবল ম্যাচ: খেলার সময় হাতাহাতি, উত্তাপ ছড়ালো মাঠের বাইরেও

রোববার (২২ মার্চ) রাত ১০টার দিকে পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজিত প্রীতি ফুটবল খেলায় এ ঘটনা ঘটে।বিদ্যালয়টির বিভিন্ন সালের এসএসসি ব্যাচের মধ্যে খেলার আয়োজন করা হয়। খেলা চলাকালীন ২০২৪ এবং ২০২৬ ব্যাচের ছাত্রদের মধ্যে হাতাহাতি শুরু হয়।

হাতাহাতি মাঠের বাইরেও ছড়িয়ে পড়ে। ২০২৪ ব্যাচের ছাত্ররা বহিরাগতদের সঙ্গে মিলে ২০২৬ ব্যাচের ছাত্রদের ওপর হামলা চালায়। এ সময় শাওন নামের এক শিক্ষার্থীকে ঘুষি ও কিল দিয়ে আঘাত করা হয়।

Manual6 Ad Code

এতে উভয় পক্ষের সংঘর্ষে তিন থেকে চারজন আহত হন। ঘটনার কারণে শহরের পথচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে পুলিশ কয়েকজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Manual1 Ad Code

পরে পুলিশ ও জেলা ছাত্রদলের সহযোগিতায় ঘটনার মীমাংসা করা হয়। তবে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Manual6 Ad Code