২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

নর্দমায় পড়ে ছিল অভিনেতার মরদেহ

Editor
প্রকাশিত মার্চ ২০, ২০২৬
নর্দমায় পড়ে ছিল অভিনেতার মরদেহ

Manual2 Ad Code

নর্দমায় পড়ে ছিল অভিনেতার মরদেহ

শেখ স্বপ্না শিমুঃ মাত্র ৩৩ বছর বয়সে মারা গেছেন যুক্তরাজ্যের তারকা অভিনেতা জর্ডান রাইট। থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফুকেটে একটি নর্দমা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
অভিনেতা জর্ডান রাইট।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে ফুকেটের ব্যাং তাও সৈকতের কাছে একটি নর্দমায় তার নিথর দেহ দেখতে পান এক শ্রমিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরে সেটি জর্ডান রাইটের বলে শনাক্ত করা হয়।

জানা যায়, অভিনেতার মরদেহে এ সময় পরনে ছিল ধূসর শার্ট ও কালো প্যান্ট। তবে পায়ে কোনো জুতা ছিল না। চলতি সপ্তাহের শুরুতে ঘটে যাওয়া এ ঘটনায়, মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

Manual3 Ad Code

প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, মৃত্যুর আগে তাকে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এলোমেলোভাবে দৌড়াচ্ছিলেন তিনি। তবে তার শরীরে কোনো দৃশ্যমান আঘাত বা নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি।

হোটেল সূত্র বলছে, জর্ডান একাই হোটেলে চেক-ইন করেছিলেন এবং ১৩ মার্চ তার চেক-আউট করার কথা থাকলেও তিনি তা করেননি। অভিনেতার মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

Manual5 Ad Code

যুক্তরাজ্যের বাসিন্দা জর্ডান রাইট ব্যক্তিজীবনে ব্রিটিশ মিডিয়া ব্যক্তিত্ব ভিকি প্যাটিসনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। তিনি ২০১৭ সালে ‘এক্স অন দ্য বিচ’ এবং ২০১৮ সালে ‘দ্য অনলি ওয়ে ইজ এসেক্স (টিওডব্লিউআইই)’-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান।

Manual3 Ad Code

ক্যারিয়ারে একসময় সহ-অভিনেতা মাইলস বারনেটের সঙ্গে অন-স্ক্রিন সংঘর্ষের ঘটনায় আলোচনায় এসেছিলেন জর্ডান। অসুস্থতাজনিত ছুটি নেয়ার অভিযোগে আইটিভি সিরিজ থেকে বাদ পড়েছিলেন তিনি। এরপর টেলিভিশন জগৎ ছেড়ে পুরনো পেশা দমকলকর্মী হিসেবেই কাজ করছিলেন যুক্তরাজ্যের এ অভিনেতা।

Manual2 Ad Code