পলাশবাড়ীতে শ্রেষ্ঠ সাফল্যের কৃতিত্ব অর্জন করেছে জান্নাতুন নেছা
বিশেষ প্রতিনিধিঃ দারুস সালাম ইন্টারন্যাশনাল মাদরাসার মাধ্যমে পশ্চিম মির্জাপুর ফাজিল মাদ্রাসা থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে উপজেলা ফাস্ট হয়েছে নুনিয়াগাড়ী গ্রামের সাজু মিয়ার একমাত্র মেয়ে জান্নাতুন নেছা। তার সুন্দর ভবিষ্যতের জন্য সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করেছে তার পরিবার।
পলাশবাড়ী উপজেলায় জুনিয়র বৃত্তি পরীক্ষায় পশ্চিম মির্জাপুর ফাজিল মাদ্রাসা থেকে সর্বোচ্চ মার্ক নিয়ে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন নুনিয়াগাড়ী গ্রামের জান্নাতুল নেছা।
কাঁচা মাল ব্যবসায়ী পিতা সাজু মিয়া ও মাতা জোসনা বেগমের অনুপ্রেরণায় সামাজিক প্রতিকূলতা জয় করে এই অনন্য কৃতিত্ব অর্জন করেন তিনি। মেয়ের এই সাফল্যে আনন্দিত পরিবার ও পাড়া প্রতিবেশী।
জান্নাতুন নেছার বাবা-মায়ের স্বপ্ন, মেয়ে বড় হয়ে ডাক্তার হবে এবং পলাশবাড়ীর মেহনতী মানুষের সেবা করবে। বাবার সেই স্বপ্ন বাস্তবায়নে জান্নাতুন নেছা সবার কাছে দোয়া প্রার্থী।