২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁও ঈদে আনন্দ বার্তা নিয়ে আসেনি: মির্জা ফখরুল।

প্রকাশিত জুন ২৯, ২০২৩
ঠাকুরগাঁও ঈদে আনন্দ বার্তা নিয়ে আসেনি: মির্জা ফখরুল।

Manual8 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :

এবারের ঈদ সাধারণ মানুষের  জন্য কোনো আনন্দ বার্তা নিয়ে আসে নাই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২৯ জুন) ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অনিয়ন্ত্রিত বাজার, সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ না করার কারণে দেশের মানুষের জীবন এখন অসহায় অবস্থায় রয়েছে। এ কারণে এবারের ঈদ সাধারণ মানুষের জন্য কোনো আনন্দ বার্তা নিয়ে আসে নাই। ঈদ মানেই উৎসব। কিন্তু এবার সাধারণ মানুষ কোনো উৎসব করতে পারছেন না। এই সরকার অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, দেশের রাজনীতিতে কোনো স্বচ্ছতা নেই, জবাবদিহিতা নেই। যে কারণে আজকে একটি দুঃশাসন প্রতিষ্ঠিত হয়েছে। তারেক জিয়া দেশে না থেকেও আমাদের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। গণতন্ত্র ফিরিয়ে আনতে পারলেই তিনি দেশে ফিরে আসবেন।
জাতীয় পার্টিকে আন্দোলনে আহ্বান জানিয়ে তিনি বলেন, এবার যে আন্দোলন হচ্ছে সেটি যুগপৎ আন্দোলন। সব দলগুলো তাদের নিজেদের জায়গা থেকে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন করছে। জাতীয় পার্টি অতীতে যা করেছে, সেটা যদি তারা ভুল মনে করে এবং এবার এই সরকারে অধীনে নির্বাচন না করে, তাহলে আমি তাদের ধন্যবাদ ও সাধুবাদ জানাই। জাতীয় পার্টি যদি তাদের এই অবস্থানে অনড় থাকে তাহলে তাদের স্বাগত জানাই।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, ছাত্রদলের সভাপতি কায়েসসহ অন্য নেতারা।

Manual1 Ad Code