১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি

টাংগাইলের নাগরপুরে মহিলা আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে

admin
প্রকাশিত মে ১১, ২০২৩
টাংগাইলের নাগরপুরে মহিলা আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে

Manual5 Ad Code

মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল): টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা মহিলা আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ ই মে বৃহস্পতিবার) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে এ কর্মী সভার আয়োজন করা হয়। উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোছাঃ জাহানারা খাতুনের সভাপতিত্বে ও কামরুনাহার লাইলীর পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এছাড়া এ কর্মী সভার উদ্বোধন করেন জেলা মহিলা আ’লীগের সভাপতি মিসেস নাছিমা বাছিত এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা আ’লীগের সাধারন সম্পাদক ফেরদৌসী আক্তার রনু।কর্মী সভায় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি মনোয়ারা বেগম, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস,নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা,টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি সেলিনা বেগম, রুমা খান, ফরিদা বেগম, হোসনে আরা রোজী, টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মির্জা ফারহানা হোসেন মুক্তি, হোসনেয়ারা নাজমা, রুবী নিগার, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নাহার শিকদার ও শহর মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক লাভলী তালুকদার, নাগরপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ- সভাপতি সাফিয়া ইউসুফ (হুনুফা),মহিলা নেত্রী হাসিনা সিকদার, গয়হাটা ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি রেখা বেগম, সাধারণ সম্পাদক মাকসুদা পারভীন মিশুসহ নাগরপুর উপজেলার ১২ টি ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ এসময়ে উপস্থিত ছিলেন।