২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

সেনবাগে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৩
সেনবাগে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Manual3 Ad Code

 

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউপির কালারাইতা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ এক সাজা প্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে।

Manual6 Ad Code

গ্রেফতার জয়নাল ওরফে হোরা মিয়া উপজেলার কালারাইতা গ্রামের মৃত-আবুল খায়েরের ছেলে।

Manual4 Ad Code

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জিআর ১৭৬৩/১৯ এর আদালত তাকে ১ বছরের সাজা ও ৩হাজার টাকা জরিমানা করে। রায়ের ঘোষণার পর থেকে সে গ্রেফতার এড়াতে পালিয়ে ছিল। গতকাল শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়।

Manual3 Ad Code