২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

মা-ছেলে পেশাদার চোর, উদ্ধার বিপুল পরিমাণ মোবাইল কার্ড-টাকা।

admin
প্রকাশিত নভেম্বর ১, ২০২১
মা-ছেলে পেশাদার চোর, উদ্ধার বিপুল পরিমাণ মোবাইল কার্ড-টাকা।

Manual8 Ad Code
মা-ছেলে পেশাদার চোর, উদ্ধার বিপুল পরিমাণ মোবাইল কার্ড-টাকা।
 
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:— দোকান চুরির অভিযোগে মা-ছেলেসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ। এদের কাছ থেকে চুরি করা অর্ধ লক্ষাধিক টাকা ও মোবাইল কার্ড উদ্ধার করা হয়েছে। সোমবার (১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার তিন জনকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের লুৎফর হাওলাদারের স্ত্রী কাজল বেগম (৫২), তার ছেলে জাকারিয়া হাওলাদার (২২) এবং একই গ্রামের মাওলানা রুহুল আমীন খানের ছেলে আম্মার খান (২২)।

পুলিশ জানিয়েছে, গত শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার রাজৈর এলাকায় শরণখোলা সরকারি কলেজ মোড়ের আবুল কালাম হাওলাদারের মেসার্স মোহাম্মদিয়া লাইব্রেরি ও টেলিকমের তালা ভেঙে ক্যাশ বাক্স থেকে এক লাখ ৮৬ হাজার টাকা ও বিভিন্ন মোবাইল কম্পানির বেশকিছু এমবি ও মিনিট কার্ড চুরি করে নিয়ে যায় চোরেরা।

Manual2 Ad Code

এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ প্রথমে আসামি আম্মারকে আটক করে। তার স্বীকারোক্তিতে রবিবার রাতে জাকারিয়া ও তার মা কাজল বেগমকে আটক করা হয়। এ সময় পুলিশ কাজল বেগমের কাছ থেকে ৬২ হাজার ৫০০ টাকা এবং বেশকিছু এমবি ও মিনিট কার্ড উদ্ধার করে।

Manual7 Ad Code

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান সাপ্তাহিক অভিযোগ কে জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার চোর। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে। চুরি হওয়া বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

Manual7 Ad Code