২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাটে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

admin
প্রকাশিত মে ৩১, ২০২১
গোয়াইনঘাটে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

Manual4 Ad Code

গোয়াইনঘাটে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

Manual8 Ad Code

ইব্রাহীম আলী, গোয়াইনঘাট প্রতিনিধি :

Manual4 Ad Code

গোয়াইনঘাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
সোমবার (৩১মে) বিকেলে গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল ম্যাচে নির্ধারিত সময় শেষে রুস্তমপুর ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পূর্ব জাফলং ইউনিয়ন।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় উপজেলার ১০ টি ইউনিয়নের অনূর্ধ্ব-১৭ খেলোয়াররা টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। শিরোপা নির্ধারণী ম্যাচে পূর্ব জাফলং ইউনিয়ন বনাম রুস্তমপুর ইউনিয়ন ফুটবল দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন টুর্নামেন্টের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিলুর রহমান। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মো. ফজলুল হক’র সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোঃ কামরুল হাসান’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার
ওসি (তদন্ত) দিলীপ নাথ, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, উপজেলা মুক্তিযুদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, গোয়াগোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মারুফুল হাসান মারুফ প্রমুখ।