২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

খানসামায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

admin
প্রকাশিত মে ৩১, ২০২১
খানসামায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

Manual5 Ad Code

খানসামায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ জসিম উদ্দিন; স্টাফ রিপোর্টার-

দিনাজপুরের খানসামা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭)-২০২১ এর সমাপনী ও পুরষ্কার বিতরণ সম্পন্ন। সোমবার (৩১মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শেখ রাসেল উপজেলা মিনি স্টেডিয়াম (পাকেরহাট)-এ টূর্নামেন্টটি সফল ভাবে শেষ হয়।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইউএনও আহমেদ মাহবুব-উল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী,এমপি।

Manual2 Ad Code

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ খেলোয়াড়বৃন্দ ও ধারাভাষ্যকার।

Manual1 Ad Code

ফাইনাল খেলায় আলোকঝাড়ী ইউনিয়ন ১-০ গোলে ভেড়ভেড়ী ইউনিয়নকে পরাজিত করে প্রথম বারের মত উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হয়।

Manual7 Ad Code