২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

পাংশায় সড়ক দৃর্ঘটনায় মোটল সাইকেল আরোহী নিহত

admin
প্রকাশিত মার্চ ১৬, ২০২১
পাংশায় সড়ক দৃর্ঘটনায় মোটল সাইকেল আরোহী নিহত

Manual1 Ad Code

 

মোঃ তারেক ফকির,বাজবাড়ী জেলা প্রতিনিধিঃ-

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এর সাব-স্টেশন এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন আবুল মোল্লা (৭০) নামের এক বৃদ্ধ।

Manual2 Ad Code

নিহত আবুল মোল্লার বাড়ী পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের উদয়পুর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১৬ মার্চ) বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

এ ছাড়া ও জানা গেছে, বাবুপাড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর ফুটবল মাঠে ড. মাওলানা এনায়েতুল্লাহ হক আব্বাসীর ওয়াজ মাহফিল হওয়ার কথা ছিল।

কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন ওয়াজ মাহফিল বন্ধ করা হয়েছে । মাহফিল বন্ধ হয়ে যাওয়ায় নিজ মোটর সাইকেল যোগে বাড়ীর দিকে ফিরছিলেন আবুল মোল্লা। এসময় বাবুপাড়া ইউনিয়নের রাজবাড়ী- কুষ্টিয়া মহাসড়কে পাংশা পল্লী বিদ্যুৎ এর সাব স্টেশন এলাকায় কুষ্টিয়া মুখি একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।

Manual5 Ad Code

পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ(ওসি) শাহাদাত হোসেন বলেন, দূর্ঘটনার এ সংবাদ পেয়ে দ্রুত সময়ের মধ্যে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। সেই সাথে আবুল মোল্লার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।

তিনি আরও বলেন, কাভার্ড ভ্যান চালক ও হেলপার গাড়ী ফেলে পালিয়েছেন এখন তারা পলাতক রয়েছেন।

Manual2 Ad Code