২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

মানবাধিকার

admin
প্রকাশিত মার্চ ১৫, ২০২১
মানবাধিকার

Manual7 Ad Code

মানবাধিকার

শেখ তিতুমীর আকাশ

যাদের হাতে মানবাধিকার ন্যস্ত,
তারাই অধিকার হরণে ব্যস্ত-
বিচারকের হাতেই মানবাধিকার ক্ষতবিক্ষত।।

কোথায় আইন কোথায় মানবাধিকার,
যদি না থাকে বাঁচার অধিকার-
তবে কেন যাচি মানবাধিকার।।

Manual5 Ad Code

তাকিয়ে দেখো মানবাধিকার কমিশন,
মানবের অধিকার হচ্ছে লুণ্ঠিত-
দুর্বলের জন্যই সব শাসন শোষণ।

আজ খুঁজি শুধুই বাঁচার অধিকার,
না পেয়ে খুঁজে মানবাধিকার-
করছি স্নায়ু যুদ্ধ শুধু হতাশ নির্বিকার।।

Manual3 Ad Code

যে মানবাধিকারের কথা বলি-
অথচ নিজেই মানবাধিকার লঙ্ঘন করি ,
স্বার্থেই সে নিয়ম ভেঙে নতুন নিয়মও গড়ি।।

Manual7 Ad Code

আজ জাগরণে শুনি পতনের বানী
বেঁচে আছি শুধু বুকে নিয়ে গ্লানি
অপক্ষমতার হিংস্র থাবায় অসুস্থ হাতছানি।।

মানবতা ঘুমলে স্বপ্ন অবৈধ হয়-
মানুষ জেগে উঠলে পৃথিবী স্বাধীন হয়,
মানবের মানবতার মানবাধিকারের জয়।।

Manual8 Ad Code

মানব-অধিকার যত মানবাধিকার ,
কেউ দেবেনা তা হাতে তুলে,
বিশ্বের মানব একহও সব বিভেদ ভুলে।।