২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

বেনাপোলে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত অক্টোবর ৭, ২০২০
বেনাপোলে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

Manual6 Ad Code

 

কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ যশোরের বেনাপোল পৌরসভার কাগজপুকুর ৪ নং ওয়ার্ডের বাবলুর রহমান (বাবুর) ছেলে নয়ন (২) নামে শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

Manual8 Ad Code

বুধবার (৭ ই অক্টোবর) দুপুর ১ টার সময় এক কিশোর কলে হাত পা ধুতে গেলে কলের পানির গর্তে শিশু নয়নকে পানিতে ভাসতে দেখে। কিশোর চিৎকার করে মানুষকে ডাকতে থাকে এলাকা বাসি এসে শিশু নয়নকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় রজনী ক্লিনিকে নিয়ে যায় ক্লিনিকে কর্তব্যরত চিকিৎসক শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দেন পরে শিশু নয়নকে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Manual7 Ad Code

এলাকা বাসি বলেন, এবার প্রচুর বৃষ্টি হয়েছে বাড়ির আশেপাশে ছোট বড় গর্ত যা ছিল সব পানিতে ভরে গেছে এজন্য আমাদের শিশুদের সবসময় চোখে চোখে রাখতে হবে ও নিজেরা সচেতন থাকতে হবে তা না হলে এমন ঘটনাও ঘটতেই থাকবে আজ এ ঘটনায় আমাদের কাগজপুকুর গ্রামবাসীর একটা শোকের ছায়া নেমে এসেছে।

Manual2 Ad Code

মৃত নয়নের পরিবার থেকে জানানো হয় কাগজপুকুর ইবতেদায়ী মাদ্রাসার মাঠে জানাজা শেষে কাগজপুকুর কবরস্থানে তাকে কবর দেয়া হবে।

 

Manual8 Ad Code