২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

বিশ্বনাথ’র দশঘর ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী এমাদ উদ্দিন খান

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০২০
বিশ্বনাথ’র দশঘর ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী এমাদ উদ্দিন খান

Manual8 Ad Code

বিশ্বনাথ’র দশঘর ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী এমাদ উদ্দিন খান

Manual7 Ad Code

 

 

 

এম আব্দুল করিম, সিলেট জেলা প্রতিনিধি ::

আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে । সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮ নং দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচন । দীর্ঘ প্রায় ১৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে । এই নির্বাচন । গত ২৪ সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘােষণা করা হয় । এই নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী চুড়ান্ত করা হয়েছে ।

 

বৃহস্পতিবার ( ১ অক্টোবর ) বিকেলে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর বাড়িতে অনুষ্ঠিত এক সভায় দশঘর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রয়াত সিরাজ খানের পুত্র ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এমাদ উদ্দিন খান’কে মনােনিত করা হয় ।

 

তিনি নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন । এর আগে গত ২৮ অক্টোবর আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থীয় চুড়ান্ত করে । চেয়ারম্যান নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জুবেদুর রহমান ।

 

নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর বাড়িতে অনুষ্ঠিত সভায় বিএনপি নেতা আবুল হােসেন মেম্বার , যুবদল নেতা তাজুল ইসলাম ও সাবেক ছাত্রদল নেতা এমাদ উদ্দিন খান চেয়ারম্যান পদে দলীয় মনােনয়ন চান । তাজুল ইসলাম এক পর্যায়ে এমাদ উদ্দিন খানকে সমর্থন দিয়ে মনােনয়ন প্রত্যাশীর প্রার্থীতা প্রত্যাহার করেন ।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

কিন্তু আবুল হােসেন আর এমাদ উদ্দিন খানের মধ্যে কেউ কাউকে ছাড় দিতে রাজি না হওয়ায় ভােটের মাধ্যমে দলীয় প্রার্থী চুড়ান্ত করা হয় । এতে ১৯ জন ভােটারের মধ্যে ১১ টি ভােট পেয়ে প্রার্থীতার দৌড়ে বিজয়ী হন এমাদ উদ্দিন খান ।

 

প্রার্থী বাচাই সভায় ইলিয়াস পুত্র আবরার ইলিয়াস অর্ণব , উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক জালাল উদ্দিন , সদস্য লিলু মিয়া , বশির আহমদ , মােনায়েম খান , পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল হাই , আহমেদ নূর উদ্দিন, ফরিদ মিয়াসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

Manual4 Ad Code

 

এদিকে , ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী এমাদ উদ্দিন খানকে ভােট দিয়ে বিজয়ী করতে বিএনপি অঙ্গ ও সহযােগী সংগঠনের নেতাকর্মী এবং দশঘর ইউনিয়নবাসীর প্রতি আহবান জানিয়েছেন নিখোঁজ বিএনপির সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর ছেলে আবরার ইলিয়াস অর্ণব ।