২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মনপুরা থেকে মিয়ানমারে পণ্য পাচার কালে সমুদ্রগামী একটি বোট আটক করেছে কোস্টগার্ড

Editor
প্রকাশিত মার্চ ২৬, ২০২৬
মনপুরা থেকে মিয়ানমারে পণ্য পাচার কালে সমুদ্রগামী একটি বোট আটক করেছে কোস্টগার্ড

Manual5 Ad Code

মনপুরা থেকে মিয়ানমারে পণ্য পাচার কালে সমুদ্রগামী একটি বোট আটক করেছে কোস্টগার্ড

মো কামরুল হোসেন সুমন, মনপুরা: ভোলার মনপুরায় সমুদ্রপথে মায়ানমারে পণ্য পাচারের প্রস্তুতিকালে ২৬ -মার্চ-২০২৬ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার সকালে একটি ট্রলারসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে কোস্টগার্ড।

Manual5 Ad Code

অভিযানে ৯ ব্যারেল ডিজেল, বিপুল পরিমাণ কোমল পানীয় ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য উদ্ধার করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা কোস্টগার্ডের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মোঃ শাহাবুদ্দিন মাঝির মালিকানাধীন একটি সমুদ্রগামী বোট তল্লাশি করে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা ৯ ব্যারেল ডিজেল এবং বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য জব্দ করা হয়।

Manual4 Ad Code

কোস্টগার্ড জানিয়েছে, আটকের সময় বোট থেকে এসব পণ্য জব্দ করা হয়েছে এবং পাচারের সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উপকূলীয় এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে কোস্টগার্ডের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Manual3 Ad Code