১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু।

Editor
প্রকাশিত মার্চ ১৮, ২০২৬
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু।

Manual5 Ad Code

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু।

নিজস্ব প্রতিবেদনঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু দেশ বিদেশের বাংলাদেশিদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ‎ তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহ জীবনে ঈদুল ফিতর বয়ে আনে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু, পলাশ বাড়ি পৌরসভার ২ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা এবং পলাশ বাড়ি সাব রেজিস্ট্রার অফিসে দলিল লেখক হিসাবে নিয়োজিত আছেন।ঈদ শুধু আনন্দের দিনই নয়, এটি পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা এবং সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোরও এক অনন্য উপলক্ষ। ‎শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু জাতীয় সাপ্তাহিক অভিযোগ পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি দায়িত্বে আছেন।তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়—সেই প্রত্যাশাই সবার। ঈদের এই পবিত্র মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের প্রতি সহানুভূতিশীল ও মানবিক আচরণ করার আহ্বান জানান তিনি। ‎ দেশ ও জাতির সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন, ঈদুল ফিতরের শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত হলে একটি সুন্দর, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। ‎ মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে সকলকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

Manual3 Ad Code

ঈদ মোবারক।

Manual1 Ad Code