১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে অসহায় পরিবারের মাঝে এমপির ঈদ উপহার বিতরণ।

Editor
প্রকাশিত মার্চ ১৮, ২০২৬
পলাশবাড়ীতে অসহায় পরিবারের মাঝে এমপির ঈদ উপহার বিতরণ।

Manual6 Ad Code

পলাশবাড়ীতে অসহায় পরিবারের মাঝে এমপির ঈদ উপহার বিতরণ।

বিশেষ প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে সরকার। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্যের জন্য বরাদ্দকৃত ১০ লক্ষ টাকা ও ৭’শ পিচ শাড়ি থেকে ৬৭০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ ২০২৬) দুপুরে পলাশবাড়ী উপজেলা পরিষদ হলরুম থেকে এ ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ৪০০ জনকে ১ হাজার টাকা করে নগদ অর্থ এবং ২৭০ জনকে শাড়ি প্রদান করা হয়।

Manual6 Ad Code

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহামেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ও কিশোরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মজিদ আকন্দ, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি অধ্যাপক একরামুল হক সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual7 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু বলেন—
“ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষ সমানভাবে উপভোগ করতে পারে, সেটিই আমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক নেতৃত্বে দেশের কোনো মানুষ যেন অভুক্ত বা কষ্টে না থাকে, সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের এই সামান্য সহায়তা হয়তো বড় কিছু নয়, কিন্তু এটি ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতীক। আমরা চাই, সমাজের বিত্তবানরাও এগিয়ে আসুক—তাহলেই একটি বৈষম্যহীন মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।”
তিনি আরও বলেন—“মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

Manual6 Ad Code

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহামেদ বলেন, সরকারের এই ধরনের মানবিক কার্যক্রম সমাজের অসহায় মানুষের জন্য এক অনন্য সহায়তা হিসেবে কাজ করে এবং তাদের মাঝে নতুন আশার সঞ্চার করে।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে নগদ অর্থ ও শাড়ি তুলে দেওয়া হলে তাদের চোখেমুখে ফুটে ওঠে আনন্দ আর কৃতজ্ঞতার ছাপ। অনেকেই বলেন, ঈদের আগে এই সহায়তা তাদের জন্য এক বড় প্রাপ্তি, যা তাদের পরিবারের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শুধু সহায়তা নয়—এটি সমাজে সহমর্মিতা, ভালোবাসা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

উল্লেখ্যঃ সাদুল্লাপুর উপজেলার ১১টি ইউনিয়নে ৬’শ পরিবারের মাঝে ১ হাজার করে নগদ টাকা ও ৪’শ ৩০ পরিবারের মসঝে ১পিচ করে শাড়ি বিতরণ করা হয়েছে।

Manual7 Ad Code