২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

পুলিশি অভিযানে ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ।

Editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৬
পুলিশি অভিযানে ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ।

Manual1 Ad Code

পুলিশি অভিযানে ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ।

বিশেষ প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল থেকে এসব গাঁজা জব্দ করা হয়।

Manual6 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে মাদক কারবারিরা টের পেয়ে দ্রুত স্থান থেকে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থানা মোড় চারমাথা থেকে একটি মোটরসাইকেলসহ ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে থানা পুলিশ। জব্দকৃত গাঁজা ও মোটরসাইকেল থানায় নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual7 Ad Code