৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে যুবদল নেতা কাকনের ওপরহামলা-দুইজন গ্রেফতার।

Editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৬
পলাশবাড়ীতে যুবদল নেতা কাকনের ওপরহামলা-দুইজন গ্রেফতার।

Manual5 Ad Code

পলাশবাড়ীতে যুবদল নেতা কাকনের ওপরহামলা-দুইজন গ্রেফতার।

বিশেষ প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী গত ১৫ ফেব্রুয়ারি (রোববার) রাতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদাহ বাজারে যুবদল নেতা কাকনের ওপর অতর্কিত হামলার ঘটনায় নতুন মোড় নিয়েছে। আলোচিত এই হত্যাচেষ্টা মামলায় জড়িত থাকার অভিযোগে গত রাতে ছাত্রদলের দুই কর্মীকে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ। তারা হলেন বাগমারা গ্রামের বেলালের পুত্র উজ্জ্বল(১৭) এবং কালুগাড়ী গ্রামের হেলালের পুত্র সৌরভ(২২)।

Manual7 Ad Code

পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ প্রধানের ভাগ্নে ও স্থানীয় যুবদল নেতা কাকনের ওপর হামলার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছিল। হামলার পরপরই বিএনপির একাংশের নেতা-কর্মী ও সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে আসছিলেন। বিষয়টি নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

Manual6 Ad Code

মিথ্যাচারের প্রতিবাদ ও রাজনৈতিক প্রতিক্রিয়া
ঘটনার পর থেকে দায় চাপানোর এই প্রচেষ্টাকে ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করে আসছিল স্থানীয় জামায়াত। ৪ নং বরিশাল ইউনিয়ন জামায়াতের আমীর শামীম সরকার প্রধান শুরুতেই এই মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন।

Manual2 Ad Code

গতকাল পুলিশের অভিযানে অভিযুক্ত দুই ছাত্রদল কর্মী গ্রেফতার হওয়ার পর জনমনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক সেক্রেটারি তাজুল ইসলাম মিলন তার ফেসবুক প্রোফাইলে ক্ষোভ প্রকাশ করে লেখেন,”বিএনপি যে এতদিন কাকন হত্যাচেষ্টার দায় জামায়াতের ওপর চাপানোর চেষ্টা করলো, তার কি কোনো উত্তর আছে দলটির নেতা-কর্মীদের কাছে?”

Manual7 Ad Code

পুলিশ জানিয়েছে, “ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের শনাক্ত করতে তারা কাজ করে যাচ্ছে।” গ্রেফতারকৃতদের প্রাথমিক পরিচয়ে তারা বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। এই গ্রেফতারের মধ্য দিয়ে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হবে বলে সাধারণ মানুষ আশা করছেন।

বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।