২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

নারী শিক্ষার্থীকে উত্ত্যাক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মানববন্ধন, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৬
নারী শিক্ষার্থীকে উত্ত্যাক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মানববন্ধন, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual4 Ad Code

গাইবান্ধার পলাশবাড়ীতে নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগে আটক শিক্ষকের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

শুক্রবার দুপুরে পলাশবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী নারী শিক্ষার্থীরা।

Manual2 Ad Code

লিখিত বক্তব্যে তারা জানান, গত ২৯ জানুয়ারি আমলাগাছী বাজারের একটি প্রাইভেট সেন্টারে কয়েকজন যুবক জোরপূর্বক এক শিক্ষার্থীকে বের করে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে শিক্ষক চঞ্চলকে মারধর করা হয়।

Manual8 Ad Code

শিক্ষার্থীদের দাবি, প্রকৃত হামলাকারীদের আড়াল করতে পরে একটি মিথ্যা নাটক সাজিয়ে শিক্ষক ও তার স্বজনদের থানায় তুলে দেওয়া হয়েছে।

আমরা প্রকৃত হামলাকারীদের বিচার চাই এবং আমাদের শিক্ষক চঞ্চল স্যারের মুক্তি চাই।

”সংবাদ সম্মেলন শেষে শিক্ষার্থী ও অভিভাবকরা থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। তারা দ্রুত প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রশাসন।