২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

ধামইরহাটে মাদকসহ আটক – ২

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৩
ধামইরহাটে মাদকসহ আটক – ২

Manual2 Ad Code

ধামইরহাটে মাদকসহ আটক – ২

মোঃ মাহাবুব আলম,ন‌ওগাঁ জেলা প্রতিনিধি:-নওগাঁয় ধাম‌ইরহাটে দুইজন মাদক ব্যবসায়ী কে আটক করেছে ধামইরহাট থানা পুলিশ।

Manual3 Ad Code

ধামইরহাট থানা সূত্রে জানা যায়, গতকাল ৫ ফ্রেব্রুয়ারী ধামইরহাট থানাধীন দক্ষিণ জাহানপুর এলাকার জুলফিকার আলীর পুকুরপাড়ের ঝোঁপ থেকে এস আই মাসুদ রানা ও তার সঙ্গীয় ফোর্স এর অভিযানে ৩৫০ পিচ টাপেন্টাডলসহ তিনজন কে আটক করে।
আটককৃতরা হলেন অত্র থানাধীন জোতমাহমুদপুর ( আলতাদিঘি) এলাকার মোঃ মেহের আলীর ছেলে মোঃ জহুরুল ইসলাম (৩৬), একই এলাকার মৃত আয়েন উদ্দীন এর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪৫) ও বাসুদেবপুর এলাকার মোঃ ময়েজ উদ্দীন এর ছেলে মোঃ আব্দুর রহিম ( পালাতক) ।

Manual8 Ad Code

এবিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ মোজাম্মেল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে এসআই মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স ৩৫০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের হাতেনাতে আটক করেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual3 Ad Code