২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

কুকুর বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের

admin
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৩
কুকুর বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের

Manual3 Ad Code

কুকুর বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের

Manual3 Ad Code

মোজাম্মেল হক লিটন, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক সিএনজি আরোহী যুবক মারা গেছে। এ সময় সিএনজি চালকসহ আরো ৩ আরোহী আহত হয়। নিহত আমিন উল্যাহ মাসুদ (৩৬) জেলার বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের আবুল বাসারের ছেলে। তিনি পেশায় সেলাই মেশিন মেকানিক ছিলেন। বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সুবর্ণচর টু সোনাপুর সড়কের মন্নান নগরের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় বাসিন্দা বিশাদ জানান, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলেকজেন্ডার থেকে বিকেলের দিকে যাত্রীবাহী একটি সিএনজি নোয়াখালীর সোনাপুর বাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে। সন্ধ্যায় সিএনজিটি মন্নান নগর চৌরাস্তা এলাকায় পৌঁছলে আসস্মিক গাড়ির সামনে একটি কুকুর এসে পড়ে। তখন গাড়ির বেপরোয়া গতি থাকায় কুকুরটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে ধুমড়ে মুছড়ে যায় সিএনজি। এতে ঘটনাস্থলে সিএনজি যাত্রী আমিন উল্যাহ মাসুদ মারা যায়। এতে আরো তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শেষে নিহত যুবকের মরদেহ এবং দুর্ঘটনার শিকার সিএনজি থানায় নিয়ে যায়। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual6 Ad Code