২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

নিবন্ধিত যারা হজে যেতে পারেননি, তাদের টাকা ফেরত দেওয়া হবে; ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

admin
প্রকাশিত অক্টোবর ৯, ২০২২
নিবন্ধিত যারা হজে যেতে পারেননি, তাদের টাকা ফেরত দেওয়া হবে; ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

Manual1 Ad Code

নিবন্ধন করার পরও যারা সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পারেননি, তাদের টাকা ফেরত দেওয়া হবে। আগামী ১০ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এ অর্থের চেক বিতরণ করা হবে। এ বিষয়ে গত ৬ অক্টোবর ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

Manual3 Ad Code

এতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় ২০২০ সালে পবিত্র হজ পালনের জন্য যেসব হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছিলেন, কিন্তু বয়স বা অন্যকোনো কারণে প্যাকেজ মাইগ্রেশন করে ২০২২ সালে হজে যেতে পারেননি তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিভিন্ন কেন্দ্রে হজ নিবন্ধন বাবদ জমা করা তাদের অর্থের চেক প্রদান করা হবে। চেক গ্রহণের সময় নিবন্ধনের মূল সনদ, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপি সঙ্গে আনতে হবে।

Manual7 Ad Code

বিশেষ কারণে নিবন্ধিত ব্যক্তি নিজে আসতে না পারলে কাগজসহ পাঠানো প্রতিনিধিকে ক্ষমতাপত্র প্রদান এবং ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি সঙ্গে আনবেন। নিবন্ধিত ব্যক্তির মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে হজ নিবন্ধনের মূল সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, ওয়ারিশদের থেকে ক্ষমতাপত্র এবং ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মূল কপি ও ফটোকপি সঙ্গে আনতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাজধানীর আশকোনার হজ অফিসে (হজক্যাম্প) ১০ থেকে ১৩ অক্টোবর, ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ে ১৫ থেকে ১৬ অক্টোবর, ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ে ১৮ অক্টোবর, ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ে ২০ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চেক বিতরণ করা হবে।

Manual5 Ad Code

এছাড়া ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালযয়ে ২২ অক্টোবর, ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালযয়ে ২৪ অক্টোবর, ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ে ২৬ অক্টোবর এবং ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালযয়ে ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চেক বিতরণ করা হবে।

Manual4 Ad Code

করোনাভাইরাস মহামারির কারণে সৌদি আরবের নিষেধাজ্ঞায় ২০২০ ও ২০২১ সালে বাংলাদেশ থেকে কেউ হজ পালন করতে পারেননি। করোনা মহামারি কমে এলে চলতি বছর (২০২২) বিভিন্ন দেশ থেকে কোটা অর্ধেক করে হজ পালনের অনুমতি দেয় সৌদি আরব। এবার বাংলাদেশ থেকে ৬০ হাজার মুসলমান হজ পালন করেন। করোনার কারণে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত এবার ৬৫ বছরের বেশি বয়সীদের হজ পালনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল।