২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

দিনাজপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে যুবককে হত্যা,আটক এক

admin
প্রকাশিত জুলাই ১০, ২০২১
দিনাজপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে যুবককে হত্যা,আটক এক

Manual6 Ad Code

দিনাজপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে যুবককে হত্যা,আটক এক

মোঃ জসিম উদ্দিন; স্টাফ রিপোর্টার :

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে শাকিল ইসলাম (১৯) নামে এক যুবককে হত্যা অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় রাসেল (২০) নামে এক যুবককে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

Manual4 Ad Code

জানা যায়,শুক্রবার (০৯ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে হিলি সীমান্তের ধরন্দা (ফকিরপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাকিল উপজেলার ধরন্দা এলাকার মৃত হুরুর ছেলে। এবং আটক (হত্যাকারী) রাসেল একই এলাকার আব্দুর রহিমের ছেলে।

Manual1 Ad Code

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, শুক্রবার মধ্যরাতে উপজেলার ধরন্দা এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই বন্ধুর মাঝে বাকবিতণ্ডা হয়। এ সময় রাসেল শাকিলকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এতে শাকিল মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
রংপুর মেডিকেল যাওয়ার পথে রাস্তায় শাকিল মারা যায়। এ ঘটনায় জড়িত অভিযোগে রাসেলকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে হাকিমপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

Manual1 Ad Code