২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

এইচ টি ইমামের মৃত্যুতে শোক জানিয়েছেন হাজী মতিউর রহমান মতিন

admin
প্রকাশিত মার্চ ৪, ২০২১
এইচ টি ইমামের মৃত্যুতে শোক জানিয়েছেন হাজী মতিউর রহমান মতিন

Manual3 Ad Code

 আব্দুল জলিল মিয়া, সাভার প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মতিউর রহমান মতিন। গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন তিনি। এক শোক বার্তায় হাজী মোঃ মতিউর রহমান মতিন বলেন, মহান মুক্তিযুদ্ধে এইচ টি ইমামের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে আজীবন কাজ করে গেছেন। সরকারি কর্মকর্তা হিসেবে সদ্য স্বাধীন দেশে সরকার পরিচালনায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনায়ও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারালো। মরহুম এইচটি ইমামের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে থেকে হাজী মোঃ মতিউর রহমান।