২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যানের ঈশ্বরদীতে আগমন: নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

admin
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২০
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যানের ঈশ্বরদীতে আগমন: নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

Manual2 Ad Code

মো: ইয়াছিন শেখ, ঈশ্বরদী প্রতিনিধি: জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন(জেএসকেএফ)’র মাননীয় চেয়ারম্যান, চ্যানেল ২৬ এর ব্যবস্থাপনা পরিচালনা ও বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল ইসলামের পারিবারিক কাজে পাবনা আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন(জেএসকেএফ) পাবনা জেলা শাখার উদ্যোগে বুধবার(২৯ অক্টোবর) রাতে ঈশ্বরদী বাইপাস ষ্টেশনে পৌঁছালে নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন(জেএসকেএফ) পাবনা জেলা শাখার সভাপতি রেজাউল করিম ফেরদৌস, সাধারণ সম্পাদক রিফাউ বিশ্বাস লালন, তারুণ্যের নিউজের প্রধান সম্পাদক সালাউদ্দিন আহমেদ, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন(জেএসকেএফ) পাবনা জেলা শাখার সহ-সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, যুগ্ন সম্পাদক মিথুন মোল্লা, সাংগঠনিক সম্পাদক রিমন হোসেন, প্রচার সম্পাদক ইয়াছিন আলী, আইন বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ, ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক মামুনুর রহমান, যুগ্ন সম্পাদক মুশফিকুর রহমান মিশন, সমাজকল্যাণ সম্পাদক শিশির মাহমুদ, ফটো সাংবাদিক রাসেল প্রমূখ।

Manual4 Ad Code

এসময় চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সাংবাদিকদের সততার সাথে বস্তুনিষ্ট সাংবাদিকতা করার আহবান জানান। এসময় জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন(জেএসকেএফ) পাবনা জেলা শাখার সদস্যরাসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।