২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

নানা বাড়ি যেতে নিষেধ করায় ৯ বছরের শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত অক্টোবর ৬, ২০২০
নানা বাড়ি যেতে নিষেধ করায় ৯ বছরের শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

Manual8 Ad Code

ঝিনাইদহের শৈলকুপায় সাদিয়া খাতুন (৯) নামে এক শিশু শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার মনোহরপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে। নিহত শিক্ষার্থী ওই গ্রামের অবসরপ্রাপ্ত সৈনিক কামরুল হাসানের কন্যা ও পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। নিহতের পিতা কামরুল হাসান জানান, সকালে সাদিয়া কোচিং শেষ করে বাড়িতে আসে। পরে মায়ের সাথে নানা বাড়ি যাবে বলে জানান। পড়াশোনা নষ্ট হবে বলে তার মা নানা বাড়ি যেতে নিষেধ করে। অভিমান করে বাড়ির সবার চক্ষু আড়াল নিজ শয়ন কক্ষে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ষোষণা করে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।