২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

কোটচাঁদপুরে ৪১ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত অক্টোবর ৬, ২০২০
কোটচাঁদপুরে ৪১ বোতল ফেন্সিডিলসহ  মাদক ব্যবসায়ী গ্রেফতার

Manual3 Ad Code

 

 

Manual8 Ad Code

 

খোন্দকার আব্দুল্লাহ বাশার।

Manual6 Ad Code

কোটচাঁদপুর প্রতিনিধি।

 

Manual3 Ad Code

বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদসংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

 

এরই ধারাবাহিকতায় অদ্য ০৬ অক্টোবর ২০২০ ইং তারিখ আনুমানিক ১২:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে কোটচাঁদপুর থানাধীন ফুলবাড়ী বাজারস্থ জনৈক সাব্দার আলী এর চা দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ জাহিদ হাসান রুবেল (২৪), পিতা- মোঃ শরিফুল ইসলাম, সাং- পারলাট, থানা- কোটচাঁদপুর, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ৪১ বোতল ফেন্সিডিল, ০১ টি মোবাইল সেট এবং ০২ টি সীম কার্ড উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপর থানায় হস্তান্তর করা হয় এদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারার মামলা করা হয়।

Manual8 Ad Code