২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

মাধবপুরে পুলিশের অভিযানে ৫৪০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২০
মাধবপুরে পুলিশের অভিযানে ৫৪০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Manual1 Ad Code

 

মোঃ জাকির হোসেন,মাধবপুর প্রতিনিধি:

Manual8 Ad Code

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিরবাজার নামক স্থানে মঙ্গলবার (৮ ই সেপ্টেম্বর) রাত ৮টার দিকে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাধবপুর কাশিমনগর ফাঁড়ি পুলিশ।

Manual8 Ad Code

 

আটককৃতরা হল মাধবপুর উপজেলার সুলতানপুর গ্রামের তারা বালির ছেলে মোঃবাবুল মিয়া(৪০)একি গ্রামের দুধ মিয়ার ছেলে মোঃ নাসির মিয়া(৪৫)।

 

কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলম এর নেতৃত্বে ওই দিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৫৪০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

Manual3 Ad Code

 

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোরশেদ আলম সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে আমার অভিযান চলমান থাকবে মাদক ব্যবসায়ী যেই হোক তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

 

Manual2 Ad Code

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।