২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ী উপজেলায় গণহত্যা দিবস পালিত।

Editor
প্রকাশিত মার্চ ২৫, ২০২৬
পলাশবাড়ী উপজেলায় গণহত্যা দিবস পালিত।

Manual7 Ad Code

পলাশবাড়ী উপজেলায় গণহত্যা দিবস পালিত।

বিশেষ প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে।

Manual2 Ad Code

২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে শহিদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় সড়ক ও জনপদ বধ্যভূমিতে এবং কিশোরগাড়ীর পশ্চিম রামচন্দ্রপুর বধ্যভূমিতে।

Manual8 Ad Code

পৌর শহরের সড়ক ও জনপদ বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠন।

Manual8 Ad Code

শ্রদ্ধা নিবেদন শেষে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি আল ইয়াসা রহমান তাপাদার, থানা অফিসার ইনচার্জ সারোয়ারে আলম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোসফেকুর রহমান রিপন, কৃষি অফিসার সাজ্জাদ হোসেন সোহেল, একাডেমিক সুপার ভাইজার আলমগীর হোসেন, বিআরডিবি অফিসার আব্দুল মান্নান, প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার, সাধারণ সম্পাদক পাপুল সরকারসহ অন্যান্যরা।

এছাড়াও সারাদেশের ন্যায় পলাশবাড়ী উপজেলা জুড়ে রাত ১০ হতে রাত ১০: ১ মিনিট পর্যন্ত স্থান ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে এক মিনিট প্রতীকী ব্ল‍্যাক আউট কর্মসূচী গ্রহন করা হয়েছে।