২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

অপহৃত দুই ব্যবসায়ীকে উদ্ধার, নারীসহ ৫ অপহরণকারী গ্রেফতার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২০
অপহৃত দুই ব্যবসায়ীকে উদ্ধার, নারীসহ ৫ অপহরণকারী গ্রেফতার

Manual8 Ad Code

 

 

Manual6 Ad Code

অভিযোগ ডেস্কঃ মুক্তিপণের দাবিতে রাজধানী থেকে অপহরণের তিনদিন পর বৃহস্পতিবার দুই ব্যবসায়ীকে গাজীপুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১-এর সদস্যরা।

 

এ সময় নারীসহ অপহরণকারী পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র, নেশাজাতীয় দ্রব্য ও মোবাইলসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

 

গ্রেফতারকৃতরা হলেন- শরীয়তপুরের নিজাম (৩৪), মানিকগঞ্জের জনি মিয়া (২১), ময়মনসিংহের তুষার চন্দ্র বর্মণ (২১), সিরাজগঞ্জের মাহমুদ আলম (২১) ও গাজীপুরের মলিনা আক্তার সিমু (২৭)। তারা সবাই গাজীপুরের সদর থানা এলাকায় বসবাস করেন।

Manual2 Ad Code

 

র‌্যাব-১-এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন বলেন, শরীয়তপুরের সজল সরকার ও ঢাকার বাড্ডা থানা এলাকার ডালিম বাড্ডা এলাকায় থেকে মাছের ব্যবসা করেন।

 

Manual6 Ad Code

৩১ আগস্ট সন্ধ্যায় বাড্ডা বাসস্ট্যান্ড থেকে তাদের অপহরণ করা হয়। পরে খুন করে লাশ গুমের হুমকি দিয়ে অপহৃতদের পরিবারের কাছে মোবাইল ফোনের পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা হাতিয়ে নেন অপহরণকারীরা।

Manual7 Ad Code

 

বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে অপহৃতদের সন্ধান না পেয়ে বাড্ডা থানায় অভিযোগ করে ভুক্তভোগীদের পরিবার। এরপর অপহরণকারীদের গ্রেফতার ও অপহৃত দুই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।