২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

গণঅনশনে বিএনপি, দাবি খালেদার বিদেশে চিকিৎসা

admin
প্রকাশিত নভেম্বর ২০, ২০২১
গণঅনশনে বিএনপি, দাবি খালেদার বিদেশে চিকিৎসা

Manual2 Ad Code
গণঅনশনে বিএনপি, দাবি খালেদার বিদেশে চিকিৎসা
অনলাইন ডেস্ক:- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করছেন দলের নেতাকর্মীরা। শনিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচি শুরু হয়।

গণঅনশনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটিসহ শীর্ষপর্যায়ের সব নেতারা অংশ নিয়েছেন। রাজধানীর মতো দেশের অন্যান্য বিভাগীয় শহর ও জেলাগুলোতেও অনশন কমর্সূচি পালিত হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

Manual4 Ad Code

কর্মসূচীতে স্বাগত বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই ফ্যাসিস্ট সরকার বেগম খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না।’

বিকেল ৪টা পর্যন্ত এই গণঅনশন কর্মসূচি চলবে। এই কর্মসূচি থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কর্মসূচি ঘোষণা করবেন।

Manual5 Ad Code