২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

‘সবাই জাহাঙ্গীরকে বহিষ্কারের পক্ষে মত দেন

admin
প্রকাশিত নভেম্বর ২০, ২০২১
‘সবাই জাহাঙ্গীরকে বহিষ্কারের পক্ষে মত দেন

Manual7 Ad Code
‘সবাই জাহাঙ্গীরকে বহিষ্কারের পক্ষে মত দেন’
বিশেষ প্রতিনিধি:— গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘শুধু গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক পদ থেকেই নয়, দলের সাধারণ সদস্য পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। মেয়র জাহাঙ্গীর আলমের বিষয়ে দলীয় ফোরামে সকলের মতামত চান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় সবাই জাহাঙ্গীরকে বহিষ্কারের পক্ষে মত দেন।’

শুক্রবার রাতে আওয়ামী লীগেরকেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাশেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।

Manual6 Ad Code

ওবায়দুল কাদের বলেছেন, পার্টির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও জাহাঙ্গীর আলমের বিষয়টি নিয়ে খোঁজ-খবর নিয়েছেন। তার বক্তব্য পরীক্ষা-নিরীক্ষা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এখন গাজীপুরের পুরো কমিটি থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘একজনের জন্য পুরো কমিটি ভেঙে দেওয়া যায় না।’

একই সঙ্গে ইউপি নির্বাচনে বিদ্রোহীদের প্রার্থীদের পরবর্তীতে দলীয় মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Manual7 Ad Code

তিনি বলেন, ভবিষ্যতে কোথাও যদি দলের সিদ্ধান্তের বাইরে কেউ বিদ্রোহীদের নাম পাঠায় বা সহযোগিতা করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কোনো জেলা, উপজেলা এমন কি জনপ্রতিনিধিও কোনো বিদ্রোহীর পক্ষে কাজ করে, ইন্ধন দেয়  তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

Manual5 Ad Code