মোঃ জাহান জেব কুদরতী,বাগেরহাট জেলা প্রতিনিধি:- বাগেরহাট জেলার উপকুল বিধৌত শরনখোলা উপজেলা।
এই উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাশিদিয়া এবতেদায়ী মাদ্রাসার সুপার পার্শ্ববর্তী রাজাপুর গ্রামের মৃতঃগফ্ফার জোমাদ্দারের পুত্র মাদ্রাসা সুপারিন্টেন্ডেন্ট ইলিয়াছ আলী জোমাদ্দার একছাত্রী ধর্ষন মামলায় পিবিআই(পুলিশ ব্যুরো অব্ ইনভেস্টিগেশন) কর্তৃক আজ (১৭ অক্টোবর) দুপুর ২.৩০ মিনিটের দিকে তথ্য প্রযুক্তির ফাঁদে পড়ে ফকিরহাটের কাটাখালি হতে ঢাকায় পালাবার সময় গ্রেফতার হয়েছেন।
উল্লেখ্য চলতি বছরের ৮ আগস্ট শরনখোলা থানায় এই লম্পট শিক্ষক একজন দরিদ্র মেধাবী নাবালিকা ছাত্রীকে ধর্ষন করেন।
নির্যাতনের রক্ত ক্ষরনকে জিনের আচর বলে ধামা চাপা দেবার চেস্টা করেন।
সেই থেকে লম্পট সুপার আত্মগোপন করে আছেন।
তার এই গ্রেফতারে জনমনে প্রচন্ড ক্ষোভ ও উদ্বেগের অবসান হলো।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।