এম এ সালাম রুবেল ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ২০১৯ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ৬৫ জন ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি সংস্থা আশা’র আয়োজনে প্রধান অতিথি হিসেবে এই বৃত্তি প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নূর কুতুবুল আলম।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, বেসরকারি সংস্থা আশার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদ হায়দার, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সদর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান, বেসরকারি সংস্থা আশার দিনাজপুরের ডিভিশনাল ম্যানেজার হাফিজুর রহমান আকন্দ সহ আশার কর্মকর্তাবৃন্দরা।এসময় প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার করে মোট ৬লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।