চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণ বন্ধে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে মৎস্য অফিসের অভিযানে ৫৫০০০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। এসময় ৭০কেজি ইলিশ মাছ জব্দ করে চৌহালীর দুটি এতিমখানায় বিতরণ করা হয়।
এছাড়াও ছয় জেলেকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। অবৈধ কারেন জাল গুলো প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়। এসময় ছয় জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান মওদুদ আহমেদ।
এসময় চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা আতোয়ার আজিম, সহকারী মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ,নৌ-পুলিশের ইনচার্জ ওসি বাবুর আলী,ক্ষেত্র সহকারি শফিকুল ইসলামসহ চৌহালী পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।