আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারের উপর থেকে চোর চক্রের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে প্রায় সাত কেজি তামার তার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মো. মহসিন উদ্দিন (৩৫) চাঁদপুরের মতলব কান্দি গ্রামের গাজী বাড়ির মিন্নত আলী গাজীর ছেলে।
খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, মহসিনের একটি সংঘবদ্ধ বাহিনী আছে যাদের সবার বয়স ১৮ বছরের নিচে। তাদের দিয়ে রাতে ফ্লাইওভারের উপর থেকে তারসহ বিভিন্ন মালামাল চুরি করায় সে। পরে সেগুলো তার কাছে জমা দিলে সে উক্ত চোরাই মালামালগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করে। ফ্লাইওভারের উপর অন্ধকারের সুযোগ নিয়ে প্রায়ই চুরির ঘটনা ঘটছে জানিয়ে তিনি বলেন, গ্রেপ্তারকৃত সংঘবদ্ধ বাহিনীর অন্যান্য সদস্যদেরও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি চুরির মামলা দায়ের করছে বলেও জানান ওসি প্রণব চৌধুরী।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।