মোঃ শাফায়েত সবুজ, যশোর জেলা প্রতিনিধি:
বেনাপোল সীমান্ত থেকে ৩৬ বোতল ফেনসিডিলসহ খালেদা আক্তার (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে বেনাপোল পোর্ট থানাধীন মহিশাডাংগা বারপোতা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক খালেদা পিরোজপুর জেলার পশ্চিম শিকারপুর গ্রামের শহিদের স্ত্রী।
২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, মহিশাডাংগা বারপোতা মজিদ মাস্টারের বসত বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।